বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাচারের সময় ১৩শ’ কেজি ভিজিডির চাল জব্দ
পাচারের সময় ১৩শ’ কেজি ভিজিডির চাল জব্দ

পাচারের সময় ১৩শ’ কেজি ভিজিডির চাল জব্দ

নতুন সূর্য ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভিজিডি কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করে পাচারের সময় হ্যান্ড ট্রলিসহ ১৩শ’ কেজি চাল জব্দ করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নৌকা ঘাট থেকে এই চাল জব্দ করা হয়। স্থানীয়রা ১৩শ কেজি চাল জব্দ করার কথা বললেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি ৯শ কেজি চাল জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত মঙ্গলবার (১৫ জুন) গোয়ালনগর ইউনিয়নের ১২৭ জন হতদরিদ্র নারীর মধ্যে ভিজিডি কর্মসূচির তিন হাজার আটশ কেজি চাল বিতরণ করার কথা ছিলো। কিন্তু এসব চালের মধ্যে ১৩শ’ কেজি চাল কালোবাজারির কাছে বিক্রি করে দেয়া হয়। বুধবার সকালে গোয়ালনগর নৌকা ঘাটে স্থানীয় বাসিন্দা মমিন মিয়া ও শফিকুল মিয়া এইসব চাল সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরার সময় স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা নৌকা ঘাটে গেলে পাচারকারি মমিন মিয়া ও শফিকুল মিয়া পালিয়ে যায়। এ সময় একটি হ্যান্ড ট্রলিসহ ৪৪ বস্তা (১৩শ কেজি) চাল জব্দ করে স্থানীয়রা। 

গোয়ালনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মিয়া জানান, নৌকা ঘাটে প্রকাশ্যে সরকারি বস্তা পরিবর্তন করে চাল অন্য বস্তায় ভরে পাচার করার সময় আমি এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত হলে পুলিশ এসে চাল জব্দ করে। 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হক বলেন, বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি বলেন, ১৩শ কেজি নয়, ৯শ কেজি চাল জব্দ করা হয়েছে। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জব্দকৃত চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হালিমা খাতুন বলেন, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাল আটকের বিষয়টি ফোন করে আমাকে অবহিত করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।