বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মাছখোলা আদর্শ যুব সংঘের অনিয়ম ও দুর্নীতি
মাছখোলা আদর্শ যুব সংঘের অনিয়ম ও দুর্নীতি

মাছখোলা আদর্শ যুব সংঘের অনিয়ম ও দুর্নীতি

তাসলিম হুসাইন: মাছখোলা আদর্শ যুব সংঘের (রেজিস্ট্রেশন নং ৮৯-৯০) অনিয়ম ও দুর্নীতি।

বর্তমান ক্লাবের সভাপতি মো. আসমাতুল্লাহ দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও সভাপতি দাবি করে আসছে এবং বিভিন্ন অনিয়ম করে আসছে। কোন নোটিশ ছাড়াই ক্লাবের সদস্যদের অগোচরে অবৈধভাবে ৩০ জন সদস্য গ্রহণ করে। এমনকি তাদের কাছ থেকে মাথাপিছু ৫০০ টাকা করে নিয়েছে।

তাদের মধ্যে অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক, অস্থায়ী এবং অশিক্ষিত সে তার দুই বছর মেয়াদী কমিটির দায়িত্ব পালনকালে নতুন ক্লাব করার অঙ্গীকার করে রাস্তার পাশে সরকারি মেহগনি গাছগুলো কেটে বিক্রয় করে, আনুমানিক ৩০টি মেহগনি গাছ যার বাজার মূল্য তিন লাখ টাকা।

তাছাড়া নতুন ক্লাব করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলে এমনকি নিচের দোকান ঘরের পজিশন বাবদ ১ লাখ করে মোট পাঁচ লাখ টাকা নেয়। কিন্তু বর্তমান ক্লাবের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। স্থানীয় মানুষের কাছে শুনলে আরও তথ্য জানা যাবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।