শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় প্রশাসনের সাথে কাজ করছে পৌর ছাত্রলীগ
পাইকগাছায় প্রশাসনের সাথে কাজ করছে পৌর ছাত্রলীগ

পাইকগাছায় প্রশাসনের সাথে কাজ করছে পৌর ছাত্রলীগ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

করোনার সংক্রমণ আশঙ্কাজনক বেড়ে যাওয়ায় পাইকগাছা পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে।
পাইকগাছা পৌরসভায় আরোপিত লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সাথে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ।
ইজিবাইকে ৩ জনের বেশি যাত্রী নেওয়া নিষেধ সচেতনতামূলক স্টিকার লাগানো সহ একের পর এক ভালো কাজ করে প্রশংসায় পঞ্চমুখ পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি,শাহিন শাহ বাদশা,রাশেদুজ্জামান রাসেল,হুসাইন আহমেদ রানা,মাজহারুল ইসলাম মিথুন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।