বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় আরও ৭৭ জন করোনায় আক্রান্ত
সাতক্ষীরায় আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

সাতক্ষীরায় আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও করোনার উপসর্গ জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৭ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪০ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ৬৩ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন করেনা পজেটিভ ও ২৬২ জন জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছে।জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬১ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৮৯ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে। 

এদিকে জেলা প্রশাসনের তৃতীয় দফায় ঘোষণা করা তৃতীয় সপ্তাহের লকডাউন কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে চলছে। ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। করোনার উর্ধমুখী হওযায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজারগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোনভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।