
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিবেদকঃ
আজ বুধবার ২৩ জুন সকালে বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কচুয়া উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন। ৭২ বছর পূর্ণ করল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেওয়া দলটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭৩ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রের ক্ষমতায় থাকা দলটি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠার শুরুতে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পকিস্তানের সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষনের বিরুদ্ধে সব আন্দোলন – সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছে দলটি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামারিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৪ এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধে মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। কচুয়া উপজেলা কমপ্লেক্সের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কচুয়া উপজেলা আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী