বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কলারোয়ায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলারোয়ায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ’ লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার(২৩ জুন) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের প্রার্দুভাবে স্বল্প পরিসরে উপজেলা আ’লীগ কার্যালয়ে সকাল ৯ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। পৌর আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, মাস্টার হাফিজুর রহমান, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, আনছার আলী, আব্দুর রউফ, আব্দুস সালাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, মহিলা আ’লীগ নেত্রী কাজল খাতুন, আ’লীগ নেতা সাহেব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, সাহিদুজ্জামান সাহিদ, ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন, মাহফুজ হোসেনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সভায় প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপনের বক্তব্যে ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভে আওয়ামীগের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক সকল কর্মকান্ড তুলে ধরে তৃণমূল স্তরের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহবান জানান। অনুরুপভাবে কলারোয়া পৌর সভাসহ বিভিন্ন আ’লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।