বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  মামলা
কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  মামলা

কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নতুন সূর্য ডেস্কঃ এসএসসি পরীক্ষার্থী এক স্কুলপড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৪ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সম্পর্কের কথা গোপন রেখে গত চার বছর ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় ১৫নং মামলা দায়ের হয়েছে৷ ভুক্তভোগী শিক্ষার্থী হেলাতলা ইউনিয়নের হানিফ সরদারের কন্যা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়- অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারেফের ছেলে শেখ মেহেদী হাসান নাইচ৷ অভিযুক্ত মেহেদী হাসান নাইচ সদ্য বিলুপ্ত কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুষারের হাত কাটাকে কেন্দ্র করে তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শারমিন সুলতানা শিখা জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে আটকের চেষ্টা চলছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান,ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আটকের জন্য থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক তৎপর আছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।