বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আমাবর্ষ্যার  অ-স্বাভাবিক জোয়ারে বেঁড়িবাঁধ উপচে পোল্ডারে পানি ঢুঁকছে
আমাবর্ষ্যার  অ-স্বাভাবিক জোয়ারে বেঁড়িবাঁধ উপচে পোল্ডারে পানি ঢুঁকছে

আমাবর্ষ্যার অ-স্বাভাবিক জোয়ারে বেঁড়িবাঁধ উপচে পোল্ডারে পানি ঢুঁকছে

ইউনুস আলী,পাইকগাছা (খুলনা) পাইকগাছায় অামাবর্ষার অস্বাভাবিক জোয়ারের তোড়ে ১৮/১৯ নং পোল্ডারের লতা ইউনিয়নের কাঠামারীতে পাউবো’র বেঁড়িবাঁধ উপছে গ্রামে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারের চাপে ওয়াপদার বাহির অংশে মৎস্য ঘের তলিয়ে বেঁড়িবাঁধ উপচে পোল্ডারে পানি প্রবেশ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে ১০/১২ নং পোল্ডারের গড়ুইখালী ইউনিয়নের আশ্রায়ন প্রকল্প এলাকা ও কুমখালীর ক্ষুতখালীতে বিপদ জনক বেঁড়িবাঁধে বালির বস্তা ও মাটি ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে বুধবার দুপুরে ২৩ নং পোল্ডারের সোলাদানা ইউনিয়নের বয়ারঝাঁপায় ভেঙ্গে যাওয়া বেঁড়িবাঁধ মেরামত করে বড় ধরণের বিপদ এড়ানো গেছে। এর পূর্বে কয়েক ঘন্টার জোয়ারের পানিতে এলাকার শত-শত চিংড়ি ঘের, রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট পাউবোর শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন জানান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্বাবধায়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বর, রাজনৈতিক নেতা-কর্মী সহ এলাকার শত-শত মানুষ স্বেচ্ছাশ্রমের শ্রমের ভিত্তিতে বুধবার বিকেলে ভাঙন কবলিত বেঁড়িবাঁধ মেরামত করে এলাকা রক্ষা করেন। তিনি আরোও জানান, ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ন বেঁড়িবাধ সংস্কারের প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন,যা অচিরেই দাতা সংস্থা জাইকার অর্থায়নে বাঁধের কাজ শুরু হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।