বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে রাজবাড়ীতে আলোচনা সভা
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে রাজবাড়ীতে আলোচনা সভা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে রাজবাড়ীতে আলোচনা সভা

নতুন সূর্য ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণসহ দোয়া ও আলোচনা সভা হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

সভায় বক্তারা ২১ আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি করেন।

আলোচনা সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিকুল আজম মামুন, মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (শফি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামন শেখ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।