
মনিরুল ইসলাম,ডুমুরিয়া(খুলনা)
বাংলাদেশ আওয়ামীলীগ ডুমুরিয়া উপজেলার শাখার সাবেক সভাপতি ,বিশিষ্ট শিক্ষাবিদ বাবু মধুসূদন মল্লিকের মৃত্যুতে খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে শবদাহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ার্দ্দার , সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দগণ ।