বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া  সমাজসেবা অফিসে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা বিতরন
কলারোয়া  সমাজসেবা অফিসে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা বিতরন

কলারোয়া সমাজসেবা অফিসে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা বিতরন

নতুন সূর্য ডেস্কঃ

কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে নতুন প্রতিবন্ধি ভাতা ভোগীদের নগদ অর্থ বিতরণ করেন কলারোয়া সোনালী ব্যাংক।
২৩শে আগষ্ট রবিবার সকাল ১০ ঘটিকা থেকে ভাতার টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা সমাজসেবা অফিস প্রাঙ্গনে  উপজেলা সসাজসেবা অফিসের প্রধান শেখ ফারুক হোসেনের পরিচালনায় সোনালী ব্যাংকের সিনিয়র ক্যাশ অফিসার এর তত্ববধানে উপজেলার ২টি ইউনিয়নের নতুন প্রতিবন্ধি ভাতা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।কলারোয়ার ২টি ইউনিয়ন জয়নগর ও কেরালকাতা ২৬০ জন নতুন ভাতা ভোগীদের ৯ হাজার টাকা জনপ্রতি, টোটাল ২৩লক্ষ ৪০হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।
ভাতা বিতরণের বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন সাংবাদিককে জানান জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া উপহার সরুপ ভাতার টাকা সঠিক এবং নিয়মমেনে দেওয়া হয়।তিনি আরও জানান প্রধান মন্ত্রীর নতুন ঘোষনা শতভাগ ভাতা প্রাপ্যদের ভাতার আওয়তায় আনার জন্য যে বিশেষ ঘোষনা দিয়েছেন, তারই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
ভাতার টাকা বিতরণ কালে উপস্থিত ছিলেন শেখ ছাবের আলী,আলহাজ ছামাদ ও সমাজসেবা অফিসে কর্মরত সকল ইউনিয়ন সমাজ কর্মি বৃন্দ সহ সোনালী ব্যাংকের সিনিয়র ক্যাশ অফিসার সাধন কুমার দাশ, ব্যাংক আনসার সদস্য নাছির উদ্দিন সহ সকল ভাতাভোগী উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।