বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার হরিঢালীতে জাতীয় শোক দিবস পালিত।
পাইকগাছার হরিঢালীতে জাতীয় শোক দিবস পালিত।

পাইকগাছার হরিঢালীতে জাতীয় শোক দিবস পালিত।

সরদার ইউনুছ অালী,পাইকগাছা(খুলনা)ঃ- মুজিব শতবর্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে হরিঢালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হরিঢালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে রামনাথপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের অাহ্বায়ক কমিটির সদস্য সচিব গাজী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ০১নং হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের অাহবায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চু,, হরিঢালী পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ(অাই,সি) মোঃ মনিরুজ্জামান হাজরা, এস,অাই কামরুজ্জামান হরিঢালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি গাজী মোহাম্মদ অালী,, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,শ্রমিকলীগনেতা শেখ রেজাউল ইসলাম,, অাওয়ামীলীগনেতা দেবপ্রসাদ দেবু,শেখ ফারুখ হোসেন, সুধীর দাশ, সরদার ইউনুছ অালী, সহ এসময় সেখানে আঃলীগের বিভিন্ন অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।