
লিটন কুমার রায়ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি অসাধু চক্র প্রতিনিয়ত তৎপর থাকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে ফেলে বিভিন্ন বেসরকারি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে এরূপ অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এ সকল দালালেরা। মঙ্গবার খুলনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসন, খুলনা’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাকের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালীন আজ চারজন দালালকে ধরতে সক্ষম হয় সোনাডাঙ্গা থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অনেকদিন থেকেই তারা এই কাজে লিপ্ত এবং আজও তারা রোগীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করছিলো।
কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে উপযুক্ত আইনের বিধান মোতাবেক পাঁচ হাজার) টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে গড়ে ওঠা এ সকল অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।