
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২সালের ৩০আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় এখনো শেষ হয়নি। নিন্ম আদালতের রায় যাতে উচ্চ আদালতে থাকে এবং এখনো বিচারাধীন অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার রায়। সরকারের কাছে সকল আসামীদের সর্বোচ্চ সাজার দাবী করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি আরো বলেন, হাইব্রিট নেতাদের কারনে প্রকৃতি আ.লীগনেতারা আজ কোণঠাসা হয়ে পড়েছে। আগামীতে যাতে এধরনের কাজে হাইব্রিট নেতারা অংশগ্রহন করতে না পারে সে জন্য সকল আ.লীগনেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান। কলারোয়ায় ২০০২সালের ৩০আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার প্রতিবাদ এবং আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০আগস্ট) বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পৌরসভার হলরুমে এক সমাবেশে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্নসম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্মসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আফসার উদ্দিন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, নির্বাহী সদস্য এ্যাড. জিয়াউর রহমান বাচ্চু, স্বাস্খ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, রবিউল হাসান, আসলামুল আলম আসলাম, মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মাহবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুজ্জামান মুন্নান, ছাত্রলীগনেতা ফাইম হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দিন লিলু, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিতি বেগম, তুলসীডাঙ্গা ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষসহ আ.লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি।