
জাহাঙ্গীর হোসেন দাকোপ প্রতিনিধিঃ
সেবা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলা শাখার ৮নং বাজুয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আলোচনা সভা ও দোয়া মাহফিল 8 নং বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরাজিতা মন্ডল অপু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি, খুলনা জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী আলোচনা করেন,জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বি এম এ সালাম , রফিকুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন খান জবা , প্রধান বক্তা দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন বিশেষ অতিথি বিনয় কৃষ্ণ রায় সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলী, উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব শেখ আবু হানিফ ,বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা ,খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম আহবায়ক সদস্য, শেখ রেজাউল করিম রেজা , উপস্থিত ছিলেন বাবু সনদ কুমার বিশ্বাস সম্মানিত মেয়র ও সাধারণ সম্পাদক চালনা পৌরসভা, উপস্থিত ছিলেন চালনা পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল , খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা বিশিষ্ট সাংবাদিক শেখ জাহাঙ্গীর হোসেন ও সাবেক ছাত্রনেতা নির্দিষ্ট সাংবাদিক মোহাম্মদ হাসিব গাজী, দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক যুবলীগ নেতা রতন মন্ডল , দাকোপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সমীরণ মণ্ডল এবং ৮ নং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকেন।
উক্ত আলোচনা সভায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন, এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের প্রতি এবং ১৭ ই আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।