বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ফেন্সিডিলসহ মহিলা আটক
কলারোয়ায় ফেন্সিডিলসহ মহিলা আটক

কলারোয়ায় ফেন্সিডিলসহ মহিলা আটক

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। এ সময় তার গোয়ালঘর থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক রেবেকা খাতুন (৪০) উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের আলমগীর হোসেনের স্ত্রী।
কলারোয়া থানা সূত্রে জানা যায়, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই ই¯্রাফিলের নেতৃত্বে এএসআই রকিবুল হাসান ও এএসআই রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চন্দনপুর গ্রামে রেবেকা খাতুনের বাড়ীতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও রেবেকা খাতুনকে আটক করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯)।
বিভিন্ন সূত্র মতে, মাদক বিরোধী নিয়মিত অভিযানে কলারোয়া থানা পুলিশ সাফল্য দেখালেও আটক হচ্ছে ছোটখাট মাদক ব্যবসায়ী অথবা বহনকারী। অধিকাংশ সময় ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে এর নিয়ন্ত্রক বা গডফাদাররা। এদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে পারলে মাদক নিয়ন্ত্রণে পুলিশের বড় সাফল্য অর্জিত হবে বলে মনে করেন তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।