মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভোমরা বন্দরের শ্রমিক সংগঠনের কমিটি গঠন নিয়ে দু গ্রুপের মুখোমুখি অবস্থান
ভোমরা বন্দরের শ্রমিক সংগঠনের কমিটি গঠন নিয়ে দু গ্রুপের মুখোমুখি অবস্থান

ভোমরা বন্দরের শ্রমিক সংগঠনের কমিটি গঠন নিয়ে দু গ্রুপের মুখোমুখি অবস্থান

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করায় সংঘর্ষ এড়াতে পুলিশ সেখানে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে বলে জানা গেছে।

এসময় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভোটের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। তবে পুলিশ গুলি ছুড়বার কথা অস্বীকার করেছে।

আজ শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৫ ও ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে সাধারন নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এই দাবিতে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পন্য খালাস করা বন্ধ করে দেন।

চলমান কমিটির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিএ্যান্ডএফ ভবনে তাদেরকে ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুইটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি ও সম্পাদক আনারুল ইসলাম এবং হাফিজুর রহমান।

অন্যটির মোঃ রেজাউল ইসলাম ও হারুনর রশিদ। ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের তাড়া করে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। আতংকিত শ্রমিকরা তাদের অফিসের মধ্যে ঢুকে যান। এ নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

তবে, গুলি বর্ষনের বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ফাঁকা গুলি ছোড়ার কোন ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃংখলা সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বলে জানান তিনি।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর এমপি বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নজরুল ইসলাম বিষয়টি নিষ্পত্তির জন্য সেখানে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।