মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙ্গে আবারও পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারের সময় প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বিকল্প রিংবাঁধ ভেঙে যায়। প্রথমে সামান্য ঘোগা ও ঘোগাটি বড়ো আকার ধারণ করে প্রায় একশত ফুট রান্তা ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাডড়িয়া,কুড়িকাহনিয়া,কল্যাণপুর সহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম, মাদার বাড়িয়া গ্রামের কয়েক ’শ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। তলিয়ে গেছে কয়েক ’শ পরিবারের ঘর বসতবাড়ি। চারিদিকে শুধু ই জোয়ারের পানি আর পানি।

এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিংবাঁধ আটকাতে কাজ চলছে। ভাঙন পয়েন্টে রিংবাঁধ দিয়ে শনিবারের মধ্যে ভাঙন বাঁধ আটকানো সম্ভব না হলে সম্পুর্ণ প্রতাপনগর ইউনিয়নটি আবারও পানিতে তলিয়ে যাবে বলে মন্তব্য করেন এলাকাবাসী। বানভাসি ভুক্তভোগী অসহায় মানুষের সুরক্ষায় জরুরী ভিত্তিতে বিকল্প রিং বাঁধ আটকাতে ও রিংবাঁধ টিকিয়ে রাখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী অসহায় স্থানীয় এলাকাবাসীর।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।