মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
একরাতেই ৭৫ বৃদ্ধকে হত্যা করলো ‘বোকো হারাম’
একরাতেই ৭৫ বৃদ্ধকে হত্যা করলো ‘বোকো হারাম’

একরাতেই ৭৫ বৃদ্ধকে হত্যা করলো ‘বোকো হারাম’

অনলাইন ডেস্কঃ

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ায় এক রাতেই ৭৫ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে।  এক অনুষ্ঠান চলাকালে বর্ণো রাজ্যের মাইদুগুরি এলাকার কমিউনিটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও থামছে না সন্ত্রাসী কার্যক্রম। দিনে দিনে সেখানকার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানায়নি।

দেশটির সাধারণ মানুষ যখন প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে, তখন নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখেরও বেশি নাইজেরিয়ান। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।