মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় ঘেরের আইলে তরমুজ চাষ করে লাভবান রেহানা বেগমঃ উৎসাহিত হচ্ছেন অনেকে
ডুমুরিয়ায় ঘেরের আইলে তরমুজ চাষ করে লাভবান রেহানা বেগমঃ উৎসাহিত হচ্ছেন অনেকে

ডুমুরিয়ায় ঘেরের আইলে তরমুজ চাষ করে লাভবান রেহানা বেগমঃ উৎসাহিত হচ্ছেন অনেকে

মোঃ মনিরুল ইসলাম, (ডুমুরিয়া ) খুলনা :

ডুমুরিয়ায় ঘেরের আইলে অফ-সিজন তৃপ্তি জাতের তরমুজ ও ব্লাক বেবি চাষ করে পাঁচপোতা গ্রামের রেহানা বেগম সফলতা পেয়েছেন ।
রেহানা বেগম বলেন, তরমুজ একটি উচ্চমূল্যর ফসল যা সহজে চাষ করে লাভবান হওয়া যায়। প্রায় ৫০ শতক জমিতে ঘেরের আইলে এই উচ্চমূল্য ফসল চাষ করি। ১০ গ্রামের ৫ থেকে ৬ প্যাকেটের মতো বীজ বৈশাখ জৈষ্ঠ্য মাসের দিকে ঘেরের আইলে মাটি প্রস্তুত করে এই বীজ রোপন করা হয়। প্রয়োজনীয় গোবর শার, ফসফেট লাগে।
চার থেকে পাঁচ দিন পর বীজ বের হয় ও ৩০ থেকে ৩৫ দিন পর গাছের ফুল বের হয় । উচ্চমূল্যের এই ফসল ৬০ থেকে ৬৫ পরই বিক্রি করা যায়, ওজনে ৪ থেকে ৫ কেজি হয়।

তিনি আরো বলেন, প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো এই ফসল বিক্রি করে পাবেন এবং ঘেরে মাছ চাষের চেয়ে এই অর্থকারী ফসল চাষে বেশি লাভবান হওয়া যায়।
রেহানা বেগমের এই উদ্যেগে অনেকেই স্বাগত জানিয়েছন এবং তারাও এই ফসল চাষ করতে চায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।