মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মারুফ হোসেনে’র দাফন সম্পন্ন
কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মারুফ হোসেনে’র দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মারুফ হোসেনে’র দাফন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টারঃ

কলারোয়ার অতি পরিচিত মুখের মানুষ আলিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব শেখ মারুফ হোসেন মন্টু (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন) । পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব শেখ মারুফ হোসেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরায় নেওয়া হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দুই দশক ধরে  উপজেলা মোড়ে ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ পরিবহন কাউন্টার পরিচালনা করেন। তাঁর গ্রামের বাড়ি দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর।
শুক্রবার সকাল ১০টায় মরহুমের প্রথম জানাযা নামাজ  উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে ছলিমপুর গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।