বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অস্বস্তিকর গরম, ‌‘স্বস্তি দিতে’ নামতে পারে বৃষ্টি
অস্বস্তিকর গরম, ‌‘স্বস্তি দিতে’ নামতে পারে বৃষ্টি

অস্বস্তিকর গরম, ‌‘স্বস্তি দিতে’ নামতে পারে বৃষ্টি

নতুন সূর্য ডেস্কঃ

অস্বস্তিকর গরম সারাদেশেই। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ফরিদপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শরতের এই তাপমাত্রাই অস্বস্তিকর গরমে স্বস্তি দিতে নামতে পারে বৃষ্টি। 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ‌রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
আর আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।