শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়া বরাতিয়া যুবসংঘ আয়োজিত ফুটবল  খেলায় চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুখ হোসেন
ডুমুরিয়া বরাতিয়া যুবসংঘ আয়োজিত ফুটবল  খেলায় চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুখ হোসেন

ডুমুরিয়া বরাতিয়া যুবসংঘ আয়োজিত ফুটবল খেলায় চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুখ হোসেন

মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া,(খুলনা) :

আটলিয়া ইউনিয়নের বরাতিয়া যুবসংঘ আয়োজিত বরাতিয়া বিবাহিত এবং অবিবাহিত একাদশের মধ্য বরাতিয়া সরকারি স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকালে।

খেলার উদ্ভোদন করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ,আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিএম ফারুখ হোসেন। বরাতিয়া যুবসংঘ আয়োজিত বরাতিয়া বিবাহিত ফুটবল একাদশের ক্যাপটেন ছিলেন মোঃ এনামুল বিশ্বাস এবং অবিবাহিত ফুটবল একাদশের ক্যাপটেন ছিলেন ইমরান সরদার। অত্র খেলায় পরিচালনা করেন সবার পরিচিত পল্লাদ দাস। দুই দলের চমৎকার খেলার মাধ্যমে ম্যাচটি অবশেষে ড্র হয়।

বিবাহিত দলের থেকে দুইটি গোল করেন অধিনায়ক ইনামুল বিশ্বাস এবং অবিবাহিত দলের দুইটি গোল করেন খালিদ সাইফুল্লাহ সিয়াম এবং আকাশ শেখ।

উদ্ভোদনী অনুষ্ঠানে আরোও উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এবং ৮ নং ওয়ার্ডের আগামী দিনের মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।