বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় বই প্রকাশ
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় বই প্রকাশ

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় বই প্রকাশ

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনা: দ্য স্টোরি অব এ ব্লোসমিং বাংলাদেশ’ শিরোনামের একটি বই কলকাতায় উন্মোচন করা হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বই উন্মোচন করেন পশ্চিবঙ্গ সরকারের গ্রামন্নোয়ন মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়।  

ইংরাজী ভাষার এ বইটিতে কলম ধরেছেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, অর্থনীতিবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ১৫টি প্রবন্ধের সংগ্রহ দ্বারা বঙ্গবন্ধুর কন্যার জীবন ও কাজ এবং বাংলাদেশ অগ্রগতির বিষয়ে গভীরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধির বিষষগুলো তুলে ধরা হয়েছে। ১৫৪ পৃষ্ঠার বইটি সম্পাদনা করেছেন কলকাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেস শাখার প্রথম সচিব ড. মো. মোফাকখারুল ইকবাল। বইটি প্রকাশনা করেছে ঢাকার ‘জার্নিম্যান বুকস’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাসিস সুর, ড. মো মোফাকখারুল ইকবাল, ড. দেবজ্যোতি চন্দ সহ বিশিষ্টজনরা। এ খণ্ডে অবদানকারীদের মধ্যে আছেন ড. চিন্ময় গুহ, ড. পবিত্র সরকার, তরুন গাঙ্গুলী, মানশ ঘোষ, দেবদীপ পুরোহিত, ড. রতন খাসনাবিস, চন্দন সেন, সরদার আমজাদ আলী, অচিন রায়, পার্থ চৌধুরী, ড. দেবজ্যোতি চন্দ, দীপঙ্কর দাশগুপ্ত, প্রবীর প্রামাণিক, প্রতিম রঞ্জন বোস এবং অমল সরকার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।