
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কতৃপক্ষ সাতক্ষীরা কার্যালয়ের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ অক্টোবর) স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী।
সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।
এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং সবার জন্য কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায় এই বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
সেমিনার আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক রথীন্দ্রনাথ সরকার ও মোঃ আবুল কাশেম।