বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্টিত
বিরামপুরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্টিত

বিরামপুরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্টিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরামপুরের উদ্যোগে জনসচেতনতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

(৪ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্টিত হয়।

মহড়ার পূর্বে অগ্নি দূর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরামপুর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি ট্রেনিং ইন্সপেক্টর মাহাবুবার রহমান ও খাদিজা খাতুন প্রমুখ।

এসময় ইউপি সচিব মনিরুজ্জামান, ইউনিয়ন লিডার আরাফাত হোসেন, ফায়ার ফাইটারগণ মীর কাশেম, আব্দুল করিম,রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, নারী ও পুরুষ ৬৪ জন প্রশিক্ষণার্থীগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে ঘন্টাব্যাপী প্রত্যক্ষ ভাবে অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।