

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী,ষ্টাফ রিপোর্টারঃ
করোনায় মৃত্যুবরনকারী ওসি আরিফুর রহমান আরিফের আত্মার মাগফেরাত কামনা করে কলারোয়া থানা মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ২৮ আগষ্ট শুক্রবার বাদ জুমআ এদোয়া অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাগফিরাত এবং করোনা শনাক্ত ও উপসর্গে অসুস্থ পুলিশদের সুস্থতা কামনা করে ওই বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সাথে দেশ ও সারা বিশ্বের করোনা আক্রান্তদের সুস্থতা ও মৃত্যু হওয়া ব্যক্তিদের মাগফিরাতও কামনা করা হয়।
দোয়ানুষ্ঠানে কলারোয়া থানা মসজিদের সভাপতি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা, মসজিদের সেক্রেটারি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, ব্যবসায়ী কাজী শামছুর রহমান, মনিরুল হক, মিলন গাজী, রুস্তম আলী, শামছুল হকসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও পেশ ইমাম প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
দোয়ানুষ্ঠানে গত ২৬ আগস্ট করোনায় মারা যাওয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম আরিফুর রহমান আরিফ সহ করোনায় ও উপসর্গে মৃত্যু হওয়া ব্যক্তিদের জান্নাতি কামনা এবং আক্রান্ত হয়ে অসুস্থ্যদের দ্রুত সুস্থ্যতার জন্য আল্লাহ্’র কাছে ফরিয়াদ জানানো হয়।
মহাসংকটের এই সময়ে পানাহ্ চাইতে নিজেকে সপেছেন সৃষ্টিকর্তার কাছে। অসহায় মানুষের সব চাওয়াই বিশ্বজাহানের স্রষ্টার প্রতি। ইতোমধ্যে অদৃশ্য ভাইরাসে কেড়ে নিয়েছে যাদের তাদের মাগফিরাত কামনা আর নিজ জাতি ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় জুম্মার নামাজ পরবর্তী মোনাজাতে অংশ নিয়েছেন অসংখ্য মুসল্লিবৃন্দ।
এর আগে, শারীরিক দূরত্ব মেনে মসজিদে প্রবেশ এবং জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।