
ইউনুছ অালী,পাইকগাছা প্রতিনিধি,খুলনাঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল ০৭নং ওয়ার্ডের মাহমুদকাটি গ্রামের দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান “অনির্বাণ লাইব্রেরি” এর শক্তিশালী অঙ্গ সংগঠন অনির্বাণ ছাত্র সংসদের প্রথম দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযথশা শিক্ষাবিদ হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক ও অাগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ অাব্দুল অাহাদ গোলদার।
উপস্থিত ছিলেন অনির্বাণ লাইব্রেরির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু কালিদাস চন্দ্র চন্দ, সহ সভাপতি ডাঃ বাসুদেব রায়, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অানিছুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মানিক ভদ্র সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবর্গ।
অনির্বাণ লাইব্রেরির অাজীবন শিক্ষক সম্মাননা পদক প্রাপ্ত জনাব অাব্দুল অাহাদ অনির্বাণ লাইব্রেরির স্মৃতিচারণে বলেন, অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সংকল্পনকারী ডি,অাই,জি (অতিরিক্ত) বাবু “জয়দেব ভদ্র” ছাত্র হিসেবে যেমন ভদ্র ও মেধাবী ছিলেন তেমনি পুলিশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন পদের মাধ্যমে দেশব্যাপী সুনাম অর্জন করেছেন পাশাপাশি বিশ্বের ৪২টি দেশের সাথে অনির্বাণ লাইব্রেরির সাথে পরিচয় করিয়েছেন যা তার মেধার সুফসল।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের একত্রিত হওয়ার সুযোগ হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ অাব্দুল অাহাদ,বাবু কালিদাশ চন্দ্র চন্দ, বাবু গনেশ ভট্টাচার্য, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ,কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা অাক্তার শম্পা ছাড়াও অারো অনেকে।
অনির্বাণ লাইব্রেরির ছাত্র সংসদের কমিটিকে স্বাগত জানিয়ে অনলাইনের মাধ্যমে ফেসবুক লাইভে এসে কমিটির সকলকে স্বাগত জানিয়ে বলেন, যারা কমিটিতে এসেছে অার যারা অাসেনি তাদের দুঃখ পাওয়ার কিছুই নাই। সকলে অামার ছোটো ভাইয়ের মতো অতএব সকলে মিলে একত্রিত হয়ে সংগঠনের সাফল্যের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের ক্রান্তিলগ্নে জাতির স্বার্থে স্বাধীনতার চেতনায় দেশের কল্যাণে কাজ করার জন্য উদ্যত্ত অাহবান জানান।
পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ৩৩ সদস্যের ২বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি গৌতম কুমার মন্ডল(বিপ্লব) ও সাধারণ সম্পাদক শিমুল রায়।
সিনিয়র সহ সভাপতি অান্দোলন ভদ্র,সহ সভাপতি সৌমিত্র মন্ডল, মোস্তফা খালিদ সাইফুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম বিশ্বাস, সন্দীপ দাশ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,অর্থ সম্পাদক প্রকাশ চক্রবর্তী, প্রচার সম্পাদক শিমুল ঘোষ,দপ্তর সম্পাদক অাজমল গাজী,শিক্ষা গবেষণা সম্পাদক প্রতীক মন্ডল,স্বাস্থ্য সম্পাদক অনুপ রায় মুক্ত,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাধব দত্ত শোভন, সাংস্কৃতিক সম্পাদক মাধব মন্ডল রুদ্র, পরিবেশ সম্পাদক রিপন দাশ,সমাজকল্যাণ সম্পাদক সংলাপ দেবনাথ,ক্রীড়া সম্পাদক অাসাদুল ইসলাম,অাপ্যায়ন সম্পাদক প্রিয়াংকা দে,ছাত্র ছাত্রী বিষয়ক সম্পাদক অলিপ ঘোষ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তুহিন দাশ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে শাহিনুর রহমান,রিজভী নাঈম শুভ, এম.এ লতিফ, জয়দেব মিত্র, মহুয়া অাক্তার মৌ, অনিতা বিশ্বাস,শিক বিশ্বাস,সুদীপ্ত দাশ,অাব্দুল বারী মাসুম,অাল অামিন গাজী,সরদার ইউনুছ অালী।