বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আবারও করোনা সংক্রমণ বাড়ছে, সতর্কতা স্বাস্থ্য অধিদফতরের
আবারও করোনা সংক্রমণ বাড়ছে, সতর্কতা স্বাস্থ্য অধিদফতরের

আবারও করোনা সংক্রমণ বাড়ছে, সতর্কতা স্বাস্থ্য অধিদফতরের

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমে গিয়েও আবার বাড়তে শুরু করেছে। এজন্য সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেছেন, ‌‘গত কয়েক দিনে করোনা সংক্রমণ একেবারেই কমে যায়। কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে। তাই আমাদেরও সাবধান হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বুধবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারাদেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।’

‘আমাকে এমন একটা সময়ে এই দায়িত্বে দেওয়া হয়েছে এর জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সুযোগ পেলেই সারাদেশে চষে বেরিয়েছি’,- বলেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।