বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ১২টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
কালিগঞ্জে ১২টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

কালিগঞ্জে ১২টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে আগামী ২৮ শে নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। কালীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সকল জল্পনা কল্পনার অবসান হলো।

কালিগঞ্জ উপজেলায় মোট ৬৪জন নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ হতে ১২ টি ইউনিয়নে ১২জনের নাম ফেসবুকের মাধ্যমে এলাকায় জানতে পারে কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।

কেন্দ্রীয় কমিটি ২২ অক্টোবর রাতে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নৌকার মাঝির নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এলাকায় জানতে পারে কর্মী সমর্থকরা শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে নৌকার প্রার্থী/মাঝিদের চুড়ান্ত তালিকায় যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ১নং কৃষ্ণনগর ইউনিয়নে শ্যামলী অধিকারী, ২নং বিষ্ণুপুর ইউনিয়নে শেখ রিয়াজ উদ্দীন (বর্তমান চেয়ারম্যান), ৩নং চাম্পাফুল ইউনিয়নে মোজাম্মেল হক গাইন (বর্তমান চেয়ারম্যান), ৪নং দক্ষিন শ্রীপুর ইউনিয়নে গোবিন্দ কুমার মন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ৫নং কুশুলিয়া ইউনিয়নে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ( সাবেক ইউপি চেয়ারম্যান), ৬নং নলতা ইউনিয়নে আবুল হোসেন পাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৭নং তারালী ইউনিয়নে এনামুল হোসেন ছোট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান, ৮নং ভাড়াশিমলা ইউনিয়নে আবুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৯নং মথুরেশপুর ইউনিয়নে ফিরোজ আহমেদ, ১০ নং ধলবাড়ীয়া ইউনিয়নে আলহাজ্ব গাজী শওকত হোসেন বর্তমান চেয়ারম্যান, ১১ নং রতনপুর ইউনিয়নে এম আলীম আল রাজী ও ১২ নং মৌতলা ইউনিয়নে রুহুল আমিন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে পুরাতন মুখের পাশাপাশি নতুন মুখেরও আগমন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।