বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন,গণঅবস্থান ও বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে শনিবার(২৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী।

উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়ের পরিচালনায় ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী’র সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আঃ রউফ, পূজা উৎযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সহ- সভাপতি সুনিল কুমার সাহা, হরেন্দ্র নাথ রায়, যুগ্ম সাধারন সম্পাদক সন্তোষ কুমার পাল, কেঁড়াগাছি ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটার সভাপতি অধ্যাপক কার্ত্তীক চন্দ্র মিত্র,সনাতন ধর্মীয় নেতা রামলাল দত্ত, পুতুল রানী সিকদার, নিত্য গোপাল রায়, দিলীপ অধিকারী, মাস্টার উত্তম পালসহ অসংখ্য প্রতিবাদী হিন্দু ধর্মালম্বী ব্যক্তিবর্গ।

বক্তারা, দেশজুড়ে সনাতন ধর্মালম্বীদের উপর অত্যাচার, নির্যাতন, অগ্নি সংযোগ, লুটপাট ও হত্যাসহ বিভিন্নভাবে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদ জানিয়ে সমাবেশে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।