বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া থানার ওসি’র উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
কলারোয়া থানার ওসি’র উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া থানার ওসি’র উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া থানার উদ্যোগে যুব সমাজকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং থেকে দূরে রাখার প্রত্যয়ে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮ টার দিকে কলারোয়া থানা চত্বরে অবস্থিত ব্যাডমিন্টন কোটে খেলার উদ্বোধন করেন অত্র টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।

এসময় উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা, কলারোয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক জসিমউদ্দীন, রেজাউল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আলী হাসান, পুলিশ সদস্য সজিব তালুকদার, হোসাইন মোল্যাসহ প্রমূখ।

টুর্নামেন্টের সার্বিক তত্বাবাধায়নে কলারোয়া ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন বরুণ কুমার।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসি বলেন, যুব সমাজকে মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধুলা। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষ্যে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা অব্যহত আছে বলেও তিনি জানান।

এসময় কলারোয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে অফিসার ইনচার্জকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।