বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশ আ.লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন
বাংলাদেশ আ.লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

বাংলাদেশ আ.লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। তারা দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য পদে এই তিন নেতাকে যুক্ত করা হলো। চলতি বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এর আগে ২০২০ সালের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। ওই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। এতে শূন্য হয় সভাপতিমণ্ডলীর তিনটি পদ। শূন্য পদেই দায়িত্ব পেলেন তারা।

২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে রয়েছেন সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।