বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় জাটকা রক্ষায় অভিযান, জব্দ কৃত ৩০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ
পাইকগাছায় জাটকা রক্ষায় অভিযান, জব্দ কৃত ৩০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ

পাইকগাছায় জাটকা রক্ষায় অভিযান, জব্দ কৃত ৩০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

খুলনার পাইকগাছায় জাটকা রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পৌর সদরের বিভিন্ন মৎস্য আড়তে অভিযান পরিচালিত হয়েছে।

আজ রবিবার (২১ নভেম্বর) জাটকা রক্ষায় এ অভিযান পরিচালিত হয়। এসময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রয়কালে ৩০ কেজি জাটকা জব্দ করা হয় বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম’র নির্দেশনায় জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, রবিউল ইসলাম প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।