মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় ২ গাঁজা বিক্রেতা আটক,কথিত গাঁজা উদ্ধার
পাইকগাছায় ২ গাঁজা বিক্রেতা আটক,কথিত গাঁজা উদ্ধার

পাইকগাছায় ২ গাঁজা বিক্রেতা আটক,কথিত গাঁজা উদ্ধার

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি

কপিলমুনি ফাঁড়ি পুলিশের অভিযানে উপজেলার কাশিমনগর এলাকা থেকে ৬’শ গ্রাম গাঁজাসহ এক মহিলাসহ ২ জন আটক । আটককৃতরা হলো, কাশিমনগর গ্রামের হোসেন আলী মিস্ত্রীর ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আলমগীর গাজীর স্ত্রী বিলকিস বেগম (২৮)। এসময় মাদক বিক্রেতা আলমগীর পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (২৩ নভেম্বর) কাশিমনগর গাজী পাড়ার বাসিন্দা পাঞ্জাব আলী গাজীর ছেলে আলমগীর গাজীর বাড়ির পাশে অবস্থান নেয়। এরপর রাত পৌনে ১২ টার দিকে বাড়ির পেছনের বাগানে বসে গাঁজা লেন-দেনের সময় পুলিশ সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর গাজী গাঁজার ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এরপর পুলিশ সেখান থেকে ৬ শ’ গ্রাম গাঁজাসহ একটি ব্যাগ উদ্ধার করে। একই সময় তাদেরকে সেখান থেকে আটক করা হয়।এব্যাপারে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যার নং ২৩। তাং-২৪/১১/২১ ইং।পুলিশ ও এলাকাবাসী জানায়, এসময় পুলিশ স্থানীয় ওমর আলী গাজীর ছেলে রেজাউল গাজী (৩৫) ও আলমগাজীর শ্যালিকার এক মেয়েকেও আটক করে। তবে পরে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীরা জানায়, আটক বিলকিসের স্বামী আলমগীরের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।