
নতুন সূর্য ডেস্কঃ
বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর উদ্ভোধনী খেলা হয়েছে ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় মঘিয়া ফুটবল মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী খেলায় অংশ নেয় পিরোজপুর ফুটবল একাদশ ও দেপাড়া ফুটবল একাদশ। খেলায় পিরোজপুর ফুটবল একাদশ দেপাড়া ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হন।
খেলার প্রথমার্ধে পিরোজপুর ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। পরে খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই ১-১ গোল করে। খেলা পরিচালনা করেন ইকবাল শেখ, ফারুক সেখ ও আ: আলীম সেখ।
মঘিয়া স্পোটিং ক্লাবের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্ভোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। উদ্ভোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার্স ইন চার্য মো: মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যড: পঙ্কজ কান্তি অধিকারী, মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক শিক্ষক সেখ সোহরাব হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেখ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সেক্রেটারী কাজী সাইদুজ্জামান, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, ইউপি সদস্য সেখ বাবুল হোসেন, সেখ মারুফ হোসেন, সেখ মিজানুর রহমানসহ বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত থেকে মনোমুগ্ধকর এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন।