
নতুন সূর্য ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকায় পাওয়া ডেল্টার চেয়েও ভয়ঙ্কর করোনাভাইরাসের নয়া রূপের হদিশ মিলল ইজরায়েলে। দক্ষিণ-পূর্ব আফ্রিকার মালউই থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনার ওই রূপ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইজরায়েল সরকার। যার জেরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সে দেশের নাগরিকদের মধ্যে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্তত ৫০ বার জিনের বিন্যাস আর ৩২ বার স্পাইক প্রোটিন চরিত্র বদলে তৈরি হয়েছে নতুন রূপ বি.১.১৫২৯। গুরুতর অসুস্থ ও যথাযথ চিকিৎসা না পাওয়া কোনও এইচআইভি আক্রান্ত মানুষের দেহে করোনাভাইরাসের একাধিক মিউটেশনের ফলেই এই নতুন রূপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর ফ্রাঁসোয়া বালু।