বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অফিস টাইম শেষে কোনও কর্মীকে ফোন, মেসেজ বা মেল করতে পারবেন না তাঁর বস
অফিস টাইম শেষে কোনও কর্মীকে ফোন, মেসেজ বা মেল করতে পারবেন না তাঁর বস

অফিস টাইম শেষে কোনও কর্মীকে ফোন, মেসেজ বা মেল করতে পারবেন না তাঁর বস

নতুন সূর্য ডেস্কঃ

কাজ শেষের পরেও কাজ থেকেই যায়। অফিসের ‘বস’রা অনেক সময়ই মনে করেন, কর্মীদের যেন অফুরান সময়। অতঃপর, অফিসের কাজের সময়ের পরেও আসে ফোন বা মেল। এ বার এমন সব ‘বস’ এর ‘কাজ করিয়ে নেওয়ার’ খপ্পর থেকে কর্মীদের মুক্তি দিতে নয়া আইন আনল পর্তুগাল সরকার।

নয়া আইনে বলা হয়েছে, অফিসের নির্দিষ্ট সময়ের কাজ শেষে কোনও কর্মীকে ফোন, মেসেজ বা মেল করতে পারবেন না তাঁর ‘বস’। কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে, পরিবারকে সময় দিতেই এই ধরনের আইনে সম্মতি দিয়েছে পর্তুগাল সরকার। কোনও ‘বস’ যদি কর্মীর নির্ধারিত সময়ের কাজ শেষে তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করেন, তা হলে সেটা গুরুতর অপরাধ হিসেবে ধরা হবে এবং প্রয়োজনে জরিমানা করা হতে পারে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।