বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধির পরিণতি হতে পারে গুরুতরঃ ডব্লিউএইচও
ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধির পরিণতি হতে পারে গুরুতরঃ ডব্লিউএইচও

ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধির পরিণতি হতে পারে গুরুতরঃ ডব্লিউএইচও

নতুন সূর্য ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ দেখা দেওয়া নিয়ে নতুন করে চিন্তিত সবাই। করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্ট পুরনো ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও বেশি সংক্রামক বলে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেছেন।

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এটি “খুব উচ্চ” বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। বিশ্বের অনেক জায়গায় সংক্রমণ বৃদ্ধির “পরিণতি গুরুতর” হতে পারে।

জাতিসংঘ তার ১৯৪ সদস্য রাষ্ট্রকে প্রযুক্তিগত পরামর্শে, তাদের উচ্চ-অগ্রাধিকার গোষ্ঠীর টিকাকরণকে ত্বরান্বিত করার এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাগুলি বজায় রাখা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

বৃটিশ পত্রিকা গার্ডিয়ান জানায়- ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের অভূতপূর্ব সংখ্যক স্পাইক মিউটেশন রয়েছে, যার মধ্যে কয়েকটি উদ্বেগজনকভাবে মহামারীর গতিপথে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। দেখা গেছে,ওমিক্রনের সামগ্রিক বৈশ্বিক ঝুঁকি খুব বেশি।

যদিও সংস্থাটি বলছে, ভ্যাকসিন এবং পূর্ববর্তী সংক্রমণের নিরাপত্তা থেকে রক্ষা পাওয়ার জন্য ওমিক্রনের সক্ষমতাকে আরও ভালভাবে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন ছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।