
তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সাতক্ষীরাথ কলারোয়ায় কাজীরহাট কলেজে এইচ,এস,সি-২১’ পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১
টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের
প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ
আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলমের
শুভেচ্ছা বক্তব্য শেষে সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে
অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, এ্যাড: আশরাফুল আলম বাবু, সহকারী
অধ্যাপক ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক আশিকুর রহমান, সহকারী অধ্যাপক ও
সাংবাদিক কে,এম আনিছুর রহমান, সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমীন
রতœা,প্রভাষক ও সাংবাদিক সাইফুল ইসলাম,সমাজ সেবক মন্জুরুল ইসলাম সোহাগ সহ
শিক্ষক-শিক্ষার্থী ও সূধিবৃন্দ। উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য
এইচ,এস,সি-২১’ (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় কলেজ থেকে ১০৯ জন পরীক্ষার্থী
অংশগ্রহন করবে বলে জানা যায়।