বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় মৎস্যজীবি লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কচুয়ায় মৎস্যজীবি লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কচুয়ায় মৎস্যজীবি লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নতুন সূর্য ডেস্কঃ

বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ মৎস্যজীবি লীগের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা আওয়ামীলীগ অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। আলোচনা সভার পূর্বে জন্মদিনের কেক কেটে সকলকে বিতরন করা হয়।

উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি রিপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমা সরোয়ার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, উপজেলা তাঁতীলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, জেলা সদস্য মো: ওবায়দুল শিকদার, রাজিব শিকদার, রবি কাজী, সাইফুল খান, সিরাজুল সেখ মিরাজুল সেখ, আসমা খানম, শেখ সাদী, মো: রুহুল সেখ, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, মো: অলিউর ও উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিক, এবং রাজনৈতিক নেত্রীবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।