বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আজ দিল্লিতে আনা হবে বিপিন রাওয়াতের মরদেহ, আগামীকাল শেষকৃত্য
আজ দিল্লিতে আনা হবে বিপিন রাওয়াতের মরদেহ, আগামীকাল শেষকৃত্য

আজ দিল্লিতে আনা হবে বিপিন রাওয়াতের মরদেহ, আগামীকাল শেষকৃত্য

নতুন সূর্য ডেস্কঃ

জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত এর মরদেহ ভারতীয় বিমান বাহিনীর তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে দিল্লীতে আনা হবে। শেষ শ্রদ্ধা জানাতে রাওয়াতের বাসভবনে কিছুক্ষণ রাখা হবে দুজনের মরদেহ। 

আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সেনা ছাউনিতে পুর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

গতকাল বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে স্ত্রী ও প্রতিরক্ষা সহকারীসহ ভারতের দিল্লি থেকে তামিলনাড়ুর একটি কলেজে যাচ্ছিলেন, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। 

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘন কুয়াশার কারণে মুহুর্তেই বিধ্বস্ত হয়, এমআই-সেভেনটিন-ভি-ফাইভ হেলিকপ্টারটি। ১৪ জন আরোহীর মধ্যে বিপিন রাওয়াত সহ মৃত্যুবরণ করেন ১৩ জন। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গুরুত্বর আহত অবস্থায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।