
মোঃ মিল্টন কবীর কলারোয়া:
সাতক্ষীরার কলরোয়ার কেঁড়াগাছিতে আওয়ামী লীগ নেতার উদ্যোগে কেঁড়াগাছি দঃ পাড়া স্কুল মোড়ের সেই ভাঙ্গা কালভার্টটি সংস্কার করলেন স্হানীয়দের সাথে আ’লীগ নেতা মুনছুর আলী বিশ্বাস।কালভার্টটি নিয়ে সচিত্র প্রতিবেদন দৈনিক নতুন সূর্য অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয়। এরপরেই দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবকরা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মুনছুর আলী বিশ্বাস।এ দিকে দ্রুত নজরে এনে সংস্কারের উদ্যোগ নেওয়ায় গন মাধ্যমকে ভূয়সি প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল।