বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমরিয়ায় বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ডুমরিয়ায় বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ডুমরিয়ায় বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

মোঃ মনিরুল ইসলাম, ডুমরিয়া :

ডুমুরিয়া উপজেলা মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি লাগানো গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে । এ সংবাদ শুনে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাসের নির্দেশে গাছ কাটা বন্ধ সহ সেই গুলো জব্দ করে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ৮ নং ঘোষড়া ওয়ার্ড বিএনপির সভাপতি, মৃত মোবারক হোসেনের পুত্র মফিদুল ইসলাম সরদার ঘোষড়া থেকে বাদুড়িয়া অভিমুখে যাওয়ার জন্য রাস্তার পাশে লাগানো একটি শিরিস গাছ ও ঘোষড়া থেকে শিরাশুনি অভিমুখে যাওয়ার জন্য রাস্তার পাশে লাগানো দুইটি শিরিস গাছ বিক্রয় করে। কিনতু ঘোষড়া থেকে বাদুড়িয়া অভিমুখে যাওয়ার জন্য রাস্তার পাশে লাগানো শিরিস গাছ কাটা শুরু করলে বিষয়টি ভূমি অফিসারকে জানানো হয়।

উপজেলা ভূমি অফিসারের নির্দেশে আলী আহম্মদ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে এবং গাছ গুলো রহ্মা করে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন বলে, এভাবে গাছ গুলো কাটা হচ্ছে অথচ আমাদের জানানো হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার বলেন, এভাবে সরকারি গাছ কাটার অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।