বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি অরুণ ব্যানার্জী’র মৃত্যুতে নতুন সূর্য পরিবারের শোক
বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি অরুণ ব্যানার্জী’র মৃত্যুতে নতুন সূর্য পরিবারের শোক

বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি অরুণ ব্যানার্জী’র মৃত্যুতে নতুন সূর্য পরিবারের শোক

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: অরুণ ব্যানার্জী ইহলোক ত্যাগ করেছেন। ৬৯ বছর বয়সে তিনি মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক নতুন সূর্যের সম্পাদক মন্ডলির সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফুল হক চৌধুরী নির্বাহী সম্পাদক হাসানুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক তাজউদ্দিন আহমদ রিপন,প্রধান বার্তা সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সহ-সম্পাদক মোর্তজা হাসান,উপদেষ্টা সাইদুর রহমান, কাজী আসাদুজ্জামান চান্দু,ডাঃ শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, রোববার বিকাল ৩ টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।