মিল্টান কবির,কলারোয়াঃ কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় ইউনিয়নের একমাত্র মানবতাবাদী সংগঠন আমরা সেবক একতা সংঘের উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। গতকাল শনিবার সকালে আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা ও কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস’র অর্থায়নে ইউনিয়নের বোয়ালিয়া মমতাজ আহমেদ শিশু পার্কের সীমানা হতে প্রধান শিক্ষক আনিছুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, আমরা সেবক একতা সংঘের অন্যতম উপদেষ্টা ও বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা ও কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস,আমরা সেবক একতা সংঘের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনি, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,গ্রাম্য চিকিৎসক আবুল হাসান,বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল হাকিম, আমরা সেবক একতা সংঘের সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,আমরা সেবক একতা সংঘ ও সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান,লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তৌহিদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় সামাজিক উন্নয়নের অংশ হিসেবে দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী বোয়ালিয়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের বাড়ির সামনের রাস্তাটি ইট ও খোয়া দিয়ে সংস্কার করা হয়।