বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
এমপি আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত
এমপি আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত

এমপি আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত

খুলনা ডেস্কঃ খুলনা-৬ (পাইকগাছা- কয়রার) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত। খুলনায় নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। আক্তারুজ্জামান বাবু জানান, কয়েক দিন আগে থেকে করোনা লক্ষণ অনুভব করছিলেন তিনি। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি নমুনা পরীক্ষা করান। গত ৩ সেপ্টেম্বর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরের দিন ৪ সেপ্টেম্বর রিপোর্টে করোনা পজেটিভ আসে তার। আক্তারুজ্জামান বাবু আরো জানান, শরীরে সামান্য তাপমাত্রা অনুভূত হচ্ছে। খুশখুশে কাশিও আছে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।সকলে তার জন্য দোয়া করবেন যেনো তিনি দ্রুত সুস্থতা লাভ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।