ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ০৫,০৬ ও ০৭ নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা যুবলীগের প্রস্তুতি কমিটির সদস্য এম,এম অাজিজুল হাকিম।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুবলীগের এম,এম আজিজুল হাকিম।এসময় উপস্থিত ছিলেন ফাইনালিস্ট দুই দলের সকল খেলোয়াড়বৃন্দ। আরো উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগনেতা সালাউদ্দিন কাদের,ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ।