বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চেয়েছেন কম্বল, পেলেন সরকারি আশ্রায়ন প্রকল্পের ঘর
চেয়েছেন কম্বল, পেলেন সরকারি আশ্রায়ন প্রকল্পের ঘর

চেয়েছেন কম্বল, পেলেন সরকারি আশ্রায়ন প্রকল্পের ঘর

নতুন সূর্য ডেস্কঃ

চেয়েছেন শীতবস্ত্র, পেলেন সরকারি আশ্রায়ন প্রকল্পের ঘর। সরকারের বরাদ্দকৃত ঘর প্রদান করে নজির স্থাপন করলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। গণশুনানিতে অংশ নেয়া পঁচিশটি অসহায় ও ভূমিহীন পরিবারকে আনুষ্ঠানকিভাবে ঘরের চাবি তুলেন দেন তিনি।

অসহায় দরিদ্র পরিবারের মানুষেরা জেলা প্রশাসকের নিয়মিত গনশুনানিতে অংশ নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। তবে ব্যতিক্রম ছিল কয়েক দিন আগের গণশুনানি। শীত বাড়তে থাকায় হতদরিদ্র পরিবারগুলো গণশুনানিতে অংশ নিয়ে বস্ত্রের জন্য আহবান জানালে জেলা প্রশাসক নিজের আগ্রহে তাদের বাসস্থানের খবর জানতে চান। তাদের মধ্যে ভূমিহীন পরিবারদের আশ্রায়ন প্রকল্পের সরকারি ঘর বরাদ্দ দেয়ার কথা জানালে আনন্দে আত্মহারা হয়ে উঠেন তারা।তাদের মধ্য থেকে তালিকা করে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের কান্দরপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ২৫ জন ভূমিহীন পরিবারকে আশ্রায়ন প্রকল্পের ঘরের চাবি তুলে দেন। বসতভিটাবিহীন পরিবারগুলো ঘর বরাদ্দ পেয়ে বেশ খুশি। পরে প্রত্যেক পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেন জেলা প্রশাসক।

ঘর পাওয়া পরিবারগুলো জানান, আমরা গণশুনানিতে অংশ নিয়ে শীতবস্ত্রের কথা জানালে ডিসি সাহেব আমাদের বাড়ি আছে কি না তার খোঁজ খবর নেন। যাদের ঘরবাড়ি নেই ভূমিহীন তাদের ঘর দেয়ার আশ্বাস দেয়ার পর আজ ঘরের চাবি তুলে দেন। আমরা কৃতজ্ঞ ডিসি সাহেবের কাছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান জানান, ডিসি স্যার ভূমিহীনদের কথা শোনার পর আজ ঘরের চাবি তুলে দিয়ে ব্যতিক্রমী কাজ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ভূমিহীনরা মাথা গোজার ঠাঁই পেল। পরিবারগুলো তাদের সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে- এমন চিন্তা থেকেই তাদের আশ্রায়ন প্রকল্পে ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের তথ্য মতে, জেলায় দুটি ধাপে চার হাজার তিনশত ঘর নির্মাণ সম্পূর্ন হয়েছে। আর তৃতীয় ধাপে ৯০০ এর বেশি ঘরের কাজ চলমান রয়েছে।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।