বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ওমিক্রন আতঙ্ক: বড়দিনের ছুটিতে বাতিল দুই হাজারের বেশি ফ্লাইট
ওমিক্রন আতঙ্ক: বড়দিনের ছুটিতে বাতিল দুই হাজারের বেশি ফ্লাইট

ওমিক্রন আতঙ্ক: বড়দিনের ছুটিতে বাতিল দুই হাজারের বেশি ফ্লাইট

নতুন সূর্য ডেস্কঃ

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভাইরাসটির এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে বড়দিনের আগের দিন বাতিল করা হয়েছে বিশ্বের বিভিন্ন গন্তব্যের অন্তত দুই হাজার ফ্লাইট। এগুলোর মধ্যে ৪৫৪টি ফ্লাইট যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার কিংবা অভ্যন্তরীণ।

জানা গেছে, বড়দিন সামনে রেখে বিশ্বব্যাপী অন্তত দুই হাজার ২৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ ১৭০টি ফ্লাইট বাতিল করেছে। ডেল্টা এয়ার লাইনস বাতিল করেছে ১৩০টি ফ্লাইট।জেটব্লু ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে এবং আলাস্কা এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে যে ওমিক্রনের কারণে ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিমানবন্দরের প্রায় ২২ লাখ যাত্রীকে স্ক্রিনিং করেছে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, চায়না ইস্টার্ন ৪৭৪টি ফ্লাইট বাতিল করেছে, যা প্রতিষ্ঠানটির মোট ফ্লাইটের ২২ শতাংশ। এয়ার চায়না প্রায় ১৯০টি ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া, এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ারও বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে বলে জানা গেছে। সূত্র: সিএনএন

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।